ছবি-সংগৃহীত
জাতীয়

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ১৩৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ সুবিথা সম্বলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করেছেন।

তিনি আজ প্রধান অতিথি হিসেবে হাইকোর্ট সংলগ্ন স্থানে নির্মিত উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভবনের উদ্বোধন করেন। এসময় ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এরআগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ভবনটিতে প্রশস্ত অফিস স্পেস, মিটিং রুম, দু’টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, প্রদর্শনী স্থান, রেজিস্ট্রেশন রুম, ব্যাঙ্ক, অ্যাকাউন্টস বিভাগ, আইটি বিভাগসহ অন্যান্য সুবিধা রয়েছে।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এবং স্থাপত্য বিভাগের নকশাকৃত ভবনটিতে পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, মাল্টিপারপাস হল এবং পৃথক প্রার্থনা কক্ষ রয়েছে।

টিভি লাউঞ্জ, রান্নাঘর এবং ডাইনিং হলসহ বার ভবনে শতাধিক আইনজীবী থাকার ব্যবস্থা রয়েছে।

ভবন উদ্বোধনের সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বার কউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান একরামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এফ এম মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, হাউজ কমিটির চেয়ারম্যান আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ রাজাসহ বার কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা অংশ নিচ্ছেন মহাসমাবেশে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা