ছবি: সংগৃহিত
বিনোদন

‘বরবাদ’ টিম আবার ফিরছে; শাকিব

বিনোদন ডেস্ক

ঢালিউডে অভূতপূর্ব সাফল্য‘বরবাদ’ সিনেমার। এবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢালিউড কিং শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে, নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।

সিনেমাটিতে শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।সূত্র মারফত জানা যায়, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই নতুন সিনেমার ইঙ্গিত দেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।

সূত্র মতে, ‘বরবাদ’-এর মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি এর আগে জানিয়েছিলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং।

এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাফল্য পায়। শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সেই ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল বলে নির্মাতারা দাবি করেন।

সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা