ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত ৯ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ওই বিদ্যালয়েরই চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।

কর্তৃপক্ষের ভাষ্য, সন্দেহভাজন ওই শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানান, সন্দেহভাজন হামলাকারী এবং নিহতদের একজন একই জেসুইট পরিচালিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্কুল ভবন থেকে শিক্ষার্থীদের দ্রুত বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে।

গুলির খবর পেয়ে পুলিশ ও তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হামলার পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

নিহত ও আহতদের পরিচয় এবং সন্দেহভাজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা