সারাদেশ

পূজা দেখতে গিয়ে মারধরের শিকার চিকিৎসক ছাত্রলীগ নেতা

সিলেট প্রতিনিধি

সিলেটে পূজা দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। নিজ ক্যাম্পাসে আয়োজিত সরস্বতী পূজাতেই তিনি এই হামলার শিকার হন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান জানান। তবে অধ্যক্ষ বলেন, মারধর বেশি কিছু না। একটু ধাক্কাধাক্কি।

এটি তেমন বড় কোনো ঘটনা নয় দাবি করে অধ্যক্ষ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের মারধর নির্যাতনের কারণে তাকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, মারধরের শিকার ডা. সজল এস চক্রবর্তী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এমবিবিএস ৫১তম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে মেডিকেল ক্যাম্পাসের সরস্বতী পূজা দেখতে যান সজল। এ সময় কতিপয় শিক্ষার্থী তাকে আটকে রেখে মারধর করে। পরে তাকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সজলকে পূজা কমিটির কাছে হস্তান্তর করা হয়। পরে পূজা কমিটির সদস্যদের উদ্যোগে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে জানতে সজল এস চক্রবর্তীর মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সুকান্ত মজুমদার বলেন, ‘সাবেক এক ছাত্রলীগ নেতা পূজা দেখতে আসলে বর্তমানে যারা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করে তারা তাকে আটক করে। পরে আমরা তাকে নিরাপদ জায়গাতে পৌঁছে দেই।’

কলেজের শিক্ষার্থীরা জানান, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ সেপ্টেম্বর মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় সজল চক্রবর্তীসহ আটজন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীকে ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

ইজারা নেই, তবু চলছে ড্রেজারের গর্জন: কুষ্টিয়া গড়াই নদীর আর্তনাদ কে শুনবে, কুমারখালীতে প্রশাসন নির্বাক

নদীর বুক ফুঁড়ে যখন সকালের রোদ চিকচিক করে ওঠে, দূর থেকে মনে হয় যেন গড়াই নদী আল...

বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্ট টাউন আবাসিক এলাকার পাশের লাউস...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠি...

"সুষ্ঠু নির্বাচনের জন্য চাই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ"

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু...

ডাকাতির আগেই পুলিশের জালে ৭ ডাকাত

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন কুখ্যাত ডাকাতকে গ্...

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা  বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

লাইফস্টাইল
বিনোদন
খেলা