সংগৃহিত
বাণিজ্য
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট 

বাণিজ্য ডেস্ক: ১১ মে বসুন্ধরা সিমেন্ট এবং স্বনামধন্য চাইনিজ নির্মাণ প্রতিষ্ঠান শানডং হাইস্পিড গ্রুপ (Shandong Hi-Speed Group) এবং শিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড (Sinohydro Corporation Limited) এর জয়েন্ট ভেঞ্চার এসডিআরবি- শিনোহাইড্রো জেভি (SDRB-Sinohydro JV) এর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে এক্সক্লুসিভলি বসুন্ধরা সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হলো।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং উক্ত জয়েন্ট ভেঞ্চারের ডিপার্টমেন্ট ম্যানেজার বাই পেই লং, শহরের একটি স্বনামধন্য হোটেলে চুক্তিটি স্বাক্ষর করেন। প্রত্যক্ষে স্বাক্ষর করেন কে.এম জাহিদ উদ্দিন -ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর,- (সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ) এবং উক্ত জয়েন্ট ভেঞ্চারের ক্রয় ব্যবস্থাপক লিউ ডে কিয়াং।

উক্ত চুক্তির মাধ্যমে বসুন্ধরা সিমেন্ট এক্সক্লুসিভলি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ২ লক্ষ মেট্রিক টন-এরও বেশি সিমেন্ট সরবরাহ করবে। বসুন্ধরা সিমেন্ট দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম (VRM) প্রযুক্তিতে তৈরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে উক্ত চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিনান্সিয়াল অফিসার, শাহ জামাল শিকদার-চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর), মোহাম্মদ তৌফিক হাসান-হেড অফ ডিভিশন (বিজনেস ডেভেলপমেন্ট, সাস্টেনিবিলিটি এন্ড পিআর), ইমরান-বিন-ফেরদৌস- হেড অফ এইচআর এন্ড এডমিন, মোহাম্মদ আলাউদ্দিন-হেড অফ মার্কেটিং, আই.আর.কে.এম সালাউদ্দিন বিশ্বাস-ডেপুটি জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, অন্যান্য জাতীয় মেগাপ্রকল্প সমূহ, যেমন: পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যমুনা রেল ব্রিজ, পদ্মা রেল লিঙ্ক, লেবুখালি ব্রিজ, মেট্রোরেল সহ অন্যান্য প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের উল্লেখযোগ্য ব্যবহার এবং বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণে অবদান, বসুন্ধরা সিমেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা