জাতীয়

পল্লবীতে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডের মূল দুই হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই।

বুধবার (২৯ জানুয়ারি) মুন্সিগঞ্জের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। যার রেশ ধরেই হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে।

গত ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহন হন মঞ্জুরুল ইসলাম বাবু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলার অন্যতম আসামি তুফান, মুরাদ ও রাব্বিসহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা