ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

পর্যটকের হারানো ব্যাগ উদ্ধার করে কুরিয়ারে পৌঁছে দিল কক্সবাজার টুরিস্ট পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে টুরিস্ট পুলিশের তৎপরতায় ঢাকা থেকে আগত এক পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে পর্যটকের মূল্যবান জিনিসপত্র ছিল। পরে কুরিয়ারের মাধ্যমে ব্যাগটি নিরাপদে পর্যটকের কাছে পৌঁছে দেওয়া হয়।

টুরিস্ট পুলিশ সূত্র জানায়, কক্সবাজার ভ্রমণের সময় পর্যটকটি তাঁর ব্যাগ হারিয়ে ফেলেন। বিষয়টি জানার পর টুরিস্ট পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে একটি টমটম (থ্রি-হুইলার) চালকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

এ অভিযানে স্থানীয় মালিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে মালিক সমিতিকে ধন্যবাদ জানানো হয়েছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ বলেন,
“এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে পর্যটকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় টুরিস্ট পুলিশের কাজ আরও সহজ হবে।পর্যটকদের নিরাপত্তা এবং হারানো জিনিসপত্র উদ্ধার আমাদের অগ্রাধিকার। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা দ্রুত ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে পেরেছি।”

এদিকে সাধারণ পর্যটকেরা টুরিস্ট পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

এক পর্যটক বলেন,
“ টুরিস্ট পুলিশের দ্রুত পদক্ষেপ আমাদের মধ্যে আস্থা তৈরি করেছে।”

ডিআইজি আপেল মাহমুদ জানায়, কক্সবাজারে ভ্রমণরত পর্যটকদের যেকোনো সমস্যায় পাশে থাকতে আমরা সবসময় প্রস্তুত।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা