ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ন্যাটো-মিত্র স্লোভাকিয়ায় নির্বাচনে রুশপন্থিদের জয়

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার নির্বাচনে জয় পেয়েছে রাশিয়াপন্থি দল। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মস্কোপন্থি জনপ্রিয় এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়েছে।

এছাড়া অবিলম্বে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দিয়ে রেখেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন এই দল।

রোববার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিত স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে প্রায় সমস্ত ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বে মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি এতে জয়ী হতে চলেছে। মস্কোপন্থি এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানেই সবচেয়ে এগিয়ে রয়েছে।

যদিও নির্বাচন শেষে এক্সিট পোলে উদার মধ্যপন্থি দলের জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভের বেশ বড় সমর্থক হিসেবে জোরালো ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া।

তবে নির্বাচনে জয় পাওয়া মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি ইউক্রেনে অবিলম্বে সামরিক সহায়তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অবশ্য এর আগে এক দশকেরও বেশি সময় ধরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর ফিকো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন।

স্লোভাকিয়ায় সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি পরবর্তী সরকার গঠনের বিষয়ে জোট গঠনের আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। যদিও নতুন পার্লামেন্টে উদারপন্থি থেকে ডানপন্থি পর্যন্ত ১০টির মতো দল থাকতে পারে, যা জোট গঠনের প্রক্রিয়াটিকে দীর্ঘ ও জটিল করে তুলতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে।

এছাড়া উদারপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি নির্বাচনে জয় পাবে বলে এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও দলটি শনিবারের নির্বাচনে প্রায় ১৭ শতাংশ ভোট পেয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে স্লোভাকিয়া কিয়েভকে সহায়তা করে যাচ্ছে। রুশ আগ্রাসন শুরুর পর স্লোভাকিয়াই প্রথম দেশ হিসেবে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা পাঠায় এবং কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেয়।

কিন্তু রবার্ট ফিকো ক্ষমতায় এলে সবই বদলে যাবে। ফিকো কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য স্লোভাকিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমনকি ফিকো সম্প্রতি তার সমর্থকদের বলেছেন, স্মেয়ার-এসএসডি পার্টি সরকার গঠন করলে, ইউক্রেনে এক রাউন্ড গোলাবারুদও পাঠানো হবে না।

বিবিসি জানিয়েছে, রবার্ট ফিকোর এই হুমকিটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্যদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের শুরু থেকে স্লোভাকিয়া কিয়েভের প্রতি অনুগত ও অবিচল মিত্র হিসেবে রয়েছে এবং ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টার সরবরাহ করার পাশাপাশি অবসরপ্রাপ্ত মিগ-২৯ ফাইটার জেটের পুরো বহরও ইউক্রেনকে দান করেছে।

রবার্ট ফিকোর দল স্মেয়ার-এসএসডি মূলত স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার বিষয়ে স্লোভাকিয়ায় প্রচারণা চালিয়েছে। এছাড়া স্লোভাকিয়া হয়ে পশ্চিম ইউরোপে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা