ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহৃ ও রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনও জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের শরীরে ছোট আঘাতের চিহৃ রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোন আঘাতের চিহৃ নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা