সারাদেশ

নীলফামারী মেডিক্যাল নিয়ে চক্রান্ত করা হলে কঠোর আন্দোলন, উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবীতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী’র ডা. সোহেলুর রহমান সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, নাগরিক কমিটির আখতারুজ্জামান প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। সভায় বক্তারা বলেন, দেশের ছয়টি মেডিক্যাল কলেজের মধ্যে সবদিক দিয়ে শীর্ষে রয়েছে নীলফামারী মেডিক্যাল কলেজ। তিনটি ব্যাচ এখান থেকে বের হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন না করে মেডিক্যালটি সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি মেডিক্যাল নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে এবং লাগাতার আন্দোলন ঘোষনা করা হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত ছিলেন। নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জিম্মা হোসেন বলেন, আগামী ১১ মার্চ মন্ত্রনালয়ে সভা রয়েছে। নতুন মেডিক্যাল কলেজগুলোর সমস্যা চিহিৃতকরণ ও সম্ভাবনা বিষয়ক এই সভা আহবান করা হয়েছে। এর আগে দু’দিন সভা আহবান করা হলেও তা স্থগিত করা হয়। তবে মেডিক্যালটি সরানো কিংবা বন্ধ করার ব্যাপারে অফিসিয়ালী কোন তথ্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এক নেতাক...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা