ছবি: সংগৃহীত
জাতীয়

নীলফামারীতে মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

আমার বাঙলা ডেস্ক

নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রোববার ঢাকায় পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।

প্রকল্প অনুমোদনের পর একনেক সভায় প্রধান উপদেষ্টা বলেন, নীলফামারীর এই হাসপাতাল কেবল একটি স্থাপনা নয়, বরং দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিনিয়োগ। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষ নিজ অঞ্চলে থেকেই মানসম্মত চিকিৎসা সেবা পাবে।

তিনি বলেন, রংপুর ও ঢাকাভিত্তিক বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। নীলফামারীতে প্রস্তাবিত এই হাসপাতাল সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, হাসপাতালটি চালু হলে শুধু বাংলাদেশের রোগীরাই নয়, নেপাল ও ভূটানসহ আশপাশের দেশগুলোর রোগীরাও এখানে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। ফলে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ১৭৯ কোটি ২৭ লাখ টাকা এবং বাকি অর্থ চীনের অনুদান সহায়তা হিসেবে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছরের মার্চে চীন সফরের সময় প্রধান উপদেষ্টা দেশটিতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। তারই ধারাবাহিকতায় চীন সরকার এই প্রকল্পে সহযোগিতার সিদ্ধান্ত নেয়।

প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলায় ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, পরিচালকের বাসভবন, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হবে।

এই হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি ও নিউরোলজিসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

সরকার প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়ে রেখেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা