সংগৃহিত
আন্তর্জাতিক
৩ স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন স্প্যানিশ পর্যটক ও একজন আফগানিস্তানের নাগরিক। শুক্রবার (১৭ মে) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, শুক্রবার এই বন্দুক হামলার ঘটনায় আরও চার বিদেশি ও তিন আফগান নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিবৃতিতে কানি বলেন, ‘তালেবান সরকার এই অপরাধের তীব্র নিন্দা এবং হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এছাড়া সমস্ত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তালেবান সরকার।’

এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বাকার করেনি। তবে ইসলামিক স্টেট বা আইএসের সহযোগী গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি তালেবান সরকার।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আফগানিস্তানে স্প্যানিশ পর্যটকদের হত্যার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বামিয়ানের পার্বত্য অঞ্চল আফগানিস্তানের শীর্ষ পর্যটন স্থানের মধ্যে একটি। এ অঞ্চলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবেও ঘোষণা করেছে। ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন তালেবান সরকার এ অঞ্চলে থাকা দুটি বৌদ্ধ মন্দির উড়িয়ে দিয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা