ছবি: সংগৃহীত
বিনোদন

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নতুন এক আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার এক তরুণ ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে ওই ক্রিকেটারের সঙ্গে একই সময়ে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী বা ক্রিকেটারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা একটি ভিডিও ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিনেত্রী ম্রুনাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভিডিওতে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ কারণে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, চলছে কেবল আলোচনা ও জল্পনা।

যদিও এ ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে কিংবা কোনো রোমান্টিক মুহূর্তে দেখা যায়নি। এমনকি তাদের একসঙ্গে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ফ্যান পেজে শেয়ার করে তাদের দুজনের প্রেমের ইঙ্গিতে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে। এ নিয়ে তারা সত্যিই ডেটে গিয়েছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কিংবা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল কেউই কোনো প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বর্তমানে 'পূজা মেরি জান' ও তেলুগু 'রাকা' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে 'পূজা মেরি জান' সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে সেই সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এর মধ্যেই সেই সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা