সংগৃহিত
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচন

দেবের প্রতিদ্বন্দ্বী হিরন, বিজেপি-তৃণমূলে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার ২৫ মে। এ দফায় পশ্চিমবঙ্গের ৮ আসনে ভোট নেওয়া হবে। এগুলো হলো তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। এরমধ্যে তমলুক, কাঁথি ও ঘাটাল-এই তিনটি আসন রয়েছে তৃণমূলের, বাকিগুলো বিজেপির দখলে।

এবারের নির্বাচনে তমলুককেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জী।

কাঁথি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তম বারিক, বিজেপির প্রার্থী সৌমেন্দ্র অধিকারী এবং কংগ্রেসের ঊর্বশী ভট্টাচার্য।

ঘাটাল কেন্দ্রে দুই বারের সংসদ সদস্য তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী (দেব), বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়, কংগ্রেসের পাপিয়া চক্রবর্তী।

ঝাড়্গ্রামে তৃণমূলের প্রার্থী কালিপদ সোরেন বিজেপির প্রণত টুডু, সিপিআইএম প্রার্থী সোনামণি মুর্মু (টুডু)।

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী ও বিধায়ক জুন মালিয়া, বিজেপির প্রার্থী ফ্যাশন ডিজাইনার ও বিধায়ক অগ্নিমিত্রা পাল, সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।

পুরুলিয়াকেন্দ্রে তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, কংগ্রেসের নেপাল মাহাতো।

বাঁকুড়াকেন্দ্রে এবারও দলের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী ডা. সুভাষ সরকারকে প্রার্থী করেছে বিজেপি। তার দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী ও সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।

বিষ্ণুপুরকেন্দ্রে বিজেপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সৌমিত্র খাঁ, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌমিত্রের সাবেক স্ত্রী সুজাতা খাঁ ও সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত্য।

কঠোর নিরাপত্তার মধ্যেই শুরু হয় ষষ্ঠ দফার নির্বাচন। কিন্তু সকাল থেকেই বিভিন্নকেন্দ্র থেকে অশান্তির খবর আসতে থাকে।

শনিবার সকালে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই উত্তপ্ত তমলুক লোকসভাকেন্দ্র। ময়নায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটলো এক তৃণমূল কংগ্রেসের কর্মীর।

সিপিএমের পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ হলদিয়ায়। গুরুপদ পাল নামে ওই সিপিএম কর্মীর বাড়িতে যান সিপিএমের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

সকাল থেকেই বেশ কিছু জায়গা থেকে সহিংসতার মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে এমন আশঙ্কা করলেন তমলুকের বিজেপির প্রার্থী সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে এরই মধ্যে প্রথম পাঁচটি দফায় ৪২৮ আসনে ভোট নেওয়া হয়েছে। সাত দফার ভোটে সপ্তম ও শেষ দফার ভোট আগামী ১ জুন। গণনা আগামী ৪ জুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার তার ব্যক্তিগত...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এ...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা