সংগৃহিত
সারাদেশ
মৌলভীবাজার

দিনে-দুপুরে কেটে নিচ্ছে বনের গাছ

জেলা প্রতিনিধি: দিনে-দুপুরে কেটে নেওয়া হচ্ছে মৌলভীবাজারের সাতগাঁও বন বিটের কোটি টাকা মূল্যের গাছ। খোদ বন বিভাগের কর্মকর্তারাই এসব গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংরক্ষিত এই বনাঞ্চলে দীর্ঘ কয়েক বছর ধরে এ রকম গাছ চুরির ঘটনা ঘটছে। কেউ বাধা দিলে মামলার হুমকি দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তীরঘেঁষে অবস্থিত সাতগাঁও সংরক্ষিত বনাঞ্চল। প্রায় ৪০ হেক্টর উঁচু-নিচু টিলা আর পাহাড়ে ঘেরা এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ওষুধি গাছ। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ রোপণ করা হয়েছে।

গাছের সবগুলোতেই বিভিন্ন সংখ্যা দিয়ে নম্বর দেওয়া। গত কয়েক বছর ধরে এই বনের গাছ কেটে সাবাড় করে ফেলেছে একটি সংঘবদ্ধ চক্র। যার কারণে পড়ে আছে শত শত গাছের গুঁড়ি ও ডালপালা। এসব গাছের মূল্য বর্তমান বাজারে প্রায় কোটি টাকা।

জানা যায়, ২০০৫-২০০৬ অর্থবছরে সামাজিক বনায়নের জন্য স্থানীয় উপকারভোগীদের নিয়ে এই বাগান গড়ে তোলা হয়। সাতগাঁও বন বিটের আওতায় এই বাগানে দ্রুত বর্ধনশীল আকাশমনি, বেলজিয়াম ও ক্রস গাছ রোপণ করা হয়। কিন্তু এসব গাছ বড় হতে না হতেই নজর পড়ে যায় খোদ বন কর্মকর্তাদের। দিনে-দুপুরে এসব গাছ বন বিভাগের বিট কর্মকর্তারা কেটে নিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের।

সাতগাঁও বন বিটের এলাকায় বসবাস করা বাগানের উপকারভোগী শাহজাহান মিয়া বলেন, ২০০৭ সালে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসের মাধ্যমে আমরা এই বাগানের উপকারভোগী হই। এই গাছগুলো রোপণ করার পর এখন বড় হয়েছে। কিছু দিন আগে নিলাম হয়। নিলাম হওয়ার পর সাতগাঁও বিট অফিসার ও শ্রীমঙ্গলের রেঞ্জার অবাধে গাছগুলো কেটে বিক্রি করছেন। এখন গাছগুলো নিলাম হয়েছে, টাকা পাওয়ার সময়। এখন তারা গাছগুলো প্রকাশ্যে কেটে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে গাছ চুরির মামলা দিয়ে দেয়।

বনের পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের বাসিন্দা রুবেল মিয়া বলেন, আমি এখানে গরু চড়াতে আসি। প্রায়ই দেখি বনের কর্মকর্তারা গাছ কাটেন। গাছ কেটে তারা নিয়ে যান। অনেক সময় বড় বড় গাড়ি দিয়েও গাছ নিয়ে যান। বাধা দিলে মামলা দিয়ে দেন।

পথচারি মুজাহিদ বলেন, আমার লেবু বাগানে যাওয়া আসার সময় সাতগাঁও বিটের রাস্তা দিয়ে চলাচল করি। প্রায়ই দেখি বনের লোকেরা গাছ কাটতেছে। তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।

বন বিভাগ সূত্রে, সাতগাঁও বন বিটের এই সামজিক বনায়নটি গত ১২ ফেব্রুয়ারি নিলামের টেন্ডার হয়। এখনো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়নি। এই বাগানে মোট গাছের সংখ্যা ৫ হাজার ৯৪৪টি। এসব গাছের মধ্যে রয়েছে আকাশমনি, বেলজিয়াম ও ক্রস গাছ। ৪০ হেক্টর এলাকাজুড়ে ২০০৫-২০০৬ সালে এই বনায়ন করা হয়। স্থানীয় উপকারভোগী ৪০ জনকে নিয়ে এই বনায়ন গড়ে তোলা হয়।

এ বিষয়ে বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. মজনু প্রাং বলেন, বনের গাছ কাটা হলে এই দায় শুধু বিট অফিসারের নয়, এই দায় উপকারভোগীরাও এড়াতে পারেন না। চুক্তি অনুযায়ী তাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আর মামলা দেওয়ার অভিযোগটি মিথ্যা। বরং তাদের হাতেনাতে ধরেই মামলা দেওয়া হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা