জাতীয়

ত্রাণ বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক


ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক মতভেদ বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্গত মানুষের সহায়তায় কোনো রাজনীতির স্থান নেই। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঢোমরা জলকদরের খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে খানখানাবাদ ইউনিয়ন পরিষদে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, বৃহত্তর চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তিনি বলেন, গত ৪৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুর্যোগকবলিত মানুষের জরুরি সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে বিনামূল্যে বীজতলা তৈরি, বীজের চারা, বীজ ও সার সরবরাহ করা হবে। এছাড়া, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যেন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে বন্ধ ফেরি চলাচল

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল...

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু, হাঁসমুরগি প...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে, কখন?

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম...

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা