সারাদেশ

তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিল আল জিহান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সীমিত কৃষি জমি থেকে ক্রম বর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পুরনে কৃষির বিকল্প নেই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সময় উপযোগী ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপনের পাশাপাশি ফলচাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহই করেনা জ্বালানি কাঠ, কাগজ শিল্পের কাঁচামাল, মাটি ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিচ্ছিত করতে সবাইকে ফলদ বনজ ও ওষুধি বৃক্ষরোপনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। মেলায় বিভিন্ন জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়। সাগরকলা, সবরি কলা, চাপাকোলা, গেরা সুন্দর কলা, সমাই কলা, লটকন, চালতা, ডেউয়া,আম, জলপাই, আতা ফল,কলম্বু লেবু, কাগজি লেবু, এলাচি লেবু, বারি মালটা -১,আনারস, কাঁঠাল, পেঁপে সহ বিভিন্ন ধরনের ফল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হক মজুমদার, স্কুলের শিক্ষক, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা -কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা