ছবি: সংগৃহীত
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট

জাকের–হৃদয়ে বাংলাদেশের ১০০ পার

ক্রীড়া ডেস্ক

৮.৩ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট পড়েছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের ইনিংসকে পথে ফেরানোর চেষ্টায় জাকের ও হৃদয়। দুজনেই ৪০ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা হতাশাজনক হয়েছে বাংলাদেশের। শুরুর দুই ওভারেই ফিরেছেন দুই ব্যাটার। প্রথম ওভারে মোহাম্মদ সামির বলে ড্রাইভ খেলতে গিয়ে ওপেনার সৌম্য সরকার শূন্য রানে গ্লাভসবন্দি হয়েছেন। দ্বিতীয় ওভারে হর্ষিত রানার আঘাতে ফিরেছেন নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাজে টাইমিংয়ের খেসারত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কভার ড্রাইভ করতে গিয়ে সরাসরি কোহলির সহজ ক্যাচে পরিণত হয়েছেন তিনি। সৌম্যর মতো তিনিও শূন্য রানে আউট হয়েছেন। ৭ম ওভারে এসে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি করেছেন ৫ রান। ওপেন করতে নেমে ভালো খেললেন তানজিদ তামিম। তিনি আউট হয়েছেন ২৫ রানে। অন্যদিকে ডাক মেরেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহমি।

দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে তারা শুরুতে বোলিং নিতেন। কারণ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তার কাছে মনে হচ্ছে, আলোর নিচে ব্যাটিংটা সহজ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়িয়েছিল ৮ বছর আগে ২০১৭ সালে। সেবার মাশরাফির বাংলাদেশ ভারতের কাছে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে পারলেই স্বপ্নের ফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। হারলেও অবশ্য যে কোন বৈশ্বিক আসরে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে খেলতে নামছে। মাহমুদউল্লাজ রিয়াদও নেই। পরে জানা গেছে, হালকা চোট রয়েছে তার। ম্যাচের আগে থেকে পেসার নাহিদ রানাকে নিয়ে আলোচনা চললেও একাদশে জায়গা হয়নি তার। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন মোস্তাফিজ ও তানজিম হাসান। স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৭ ওভারে ২৬/৩ (তানজিদ ২০*, হৃদয় ০*; সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫)

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও মোহাম্মদ সামি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা