ছবি: শিক্ষার্থীদের ওয়াইফাই কানেক্ট করিয়ে দিচ্ছেন মোশাররফ হোসেন
রাজনীতি

তারেক রহমানের পরিকল্পনা তরুণদের মাঝে পৌঁছে দিতে মোশাররফের ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি:

আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ৫০টি ফ্রি ওয়াই–ফাই জোন চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।

এরই অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনে শিক্ষার্থী ও তরুণদের কথা বিবেচনায় রেখে একটি ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হয়। উদ্বোধনের সময় সেখানে স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোগের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নমূলক দফাসমূহ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হয়েছে।”

ফ্রি ওয়াই–ফাই সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে এবং দেশ, রাজনীতি ও উন্নয়ন বিষয়ে জানার ক্ষেত্র তৈরি হবে। এতে তরুণ প্রজন্ম আরও সচেতন হবে এবং নিজেদের মতামত গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

একজন শিক্ষার্থী বলেন, “অনেক সময় ইন্টারনেট না থাকায় পড়াশোনা বা তথ্য জানার ক্ষেত্রে সমস্যা হয়। ফ্রি ওয়াই–ফাই থাকলে আমরা সহজেই তথ্য পেতে পারব এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারব।”
দলীয় নেতাকর্মীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তাঁদের মতে, স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ সমাজকে সম্পৃক্ত করার এমন উদ্যোগ সময়োপযোগী। এতে রাজনৈতিক সচেতনতার পাশাপাশি প্রযুক্তিনির্ভর একটি যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।

মোশাররফ হোসেন আরও জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে মোট ৫০টি ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা