ছবি: সংগৃহীত
জাতীয়

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল (২০ নভেম্বর) মুক্তি পাচ্ছে।

তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরতে তথ্যচিত্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং স্টুডিও ডিসকাশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্র বাংলাদেশ সময় রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবি, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ বিভিন্ন অঙ্গণের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারনার ওপর গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথাও বলা হয়েছে।

তথ্যচিত্রটি মূলত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনার ওপর মানুষের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বরেণ্য বেশ কিছু সাংবাদিক তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা