আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ। এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করছে এবং সতর্ক করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে। কেননা, তারা এটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। তাইওয়ানও এটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে, তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের।

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডার পদক্ষেপ ‘ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে’ এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, থিয়েটার বাহিনী সব সময় উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী।

চীন এবং তাইওয়ান উভয় সরকারই জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল এবং তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যাত্রাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কানাডা আবারো তাইওয়ান প্রণালীর স্বাধীনতা, শান্তি এবং উন্মুক্ততা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমার বলে তার দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা