সংগৃহীত
অপরাধ

তরুণীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে সুমন (২২)।

শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সাথে বাড়ির পাশের একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গতকাল রাত ১১ টার দিকে প্রেমিক মুঠোফোনে কল করে প্রেমিকাকে গোপনে পোল্ট্রি খামারে ডেকে নেয়। এরপর তারা সেখানে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন খামারের অপর শ্রমিক সোহাগ তাদেরকে দেখে ফেলে।

এরপর সোহাগ কৌশলে ভিকটিম এবং তার প্রেমিককে সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় সোহাগ তরুণীকে ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা