সংগৃহীত
পরিবেশ

ঢাকায় ৯ বছরে সবচেয়ে দূষিত মাস চব্বিশের ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বায়ুদূষণ নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে। প্রায়শই ঢাকা বিশ্বে বায়ু দূষণের শীর্ষ নগরী হয়ে উঠছে। কিন্তু দূষণ কমানোর কার্যকর কোনো পদক্ষেপ মিলছে না সরকারের তরফ থেকে। এসবের মাঝেই বায়ুদূষণে একাধিক রেকর্ড হয়েছে সদ্য বিদায়ী ২০২৪–এর ডিসেম্বর মাসে। এ মাসে যত বায়ুদূষণ ছিল, তা গত নয় বছরে সর্বোচ্চ। ১৪ ডিসেম্বর দূষণের মাত্রা যে অবস্থায় পৌঁছেছিল, তা এই পর্যন্ত কখনো দেখা যায়নি। বায়ুর মান খুব খারাপ হলে তাকে বলা হয় ‘দুর্যোগপূর্ণ।’ নয় বছরে নয়টি ডিসেম্বর মাসের মোট ১৭ দিন বায়ু ছিল দুর্যোগপূর্ণ। আর এর মধ্যে ১১ দিনই বায়ু দুর্যোগপূর্ণ ছিল গত ডিসেম্বরে।

ঢাকার বায়ুদূষণের এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। বুধবার (১ জানুয়ারি) নতুন গবেষণায় গত ডিসেম্বর মাসসহ নয় বছরের দূষণের অবস্থা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ইটভাটা ও কলকারখানার ধোঁয়া, ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য, যত্রতত্র বর্জ্য পোড়ানো, নিয়ন্ত্রণহীন নির্মাণকাজ— দূষণের এসব উৎস বন্ধে তেমন কোনো উদ্যোগ নেই। এসব বন্ধে প্রকল্পের দরকার নেই। পরিবেশ অধিদপ্তরের সক্রিয় তৎপরতাই যথেষ্ট; কিন্তু সেই তৎপরতা দুর্ভাগ্যজনকভাবে নেই।

ক্যাপস ২০১৬ সাল থেকে বায়ুর মান পর্যবেক্ষণ করছে। দূষণের ক্ষেত্রে তারা দেখে, বাতাসে কতটুকু অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫ থাকে। এই ধূলিকণার মধ্যে কলকারখানা, যানবাহন ও রাস্তার ধুলাবালি একত্র হয়। আর সেই কণা মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘ মেয়াদে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে।

বায়ুর মান শূন্য থেকে ৫০ থাকলে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘গ্রহণযোগ্য’। ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০–এর বেশি হলে তা হয় ‘দুর্যোগপূর্ণ’।

ক্যাপসের গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩–এর ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরে ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯ দশমিক ৫৪। ২০২৪–এর ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে। আর ২০২৩ এর তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি।

ক্যাপসের গবেষণায় দিনের বিভিন্ন সময়ে বায়ুর মানের একটি হিসাব করা হয়েছে। সেখানে গত ডিসেম্বর মাসের ভয়াবহ দূষণচিত্র পাওয়া গেছে। গত ১৪ ডিসেম্বর রাত ১১টার সময় ঢাকার বায়ুর মান ছিল ৮৮০। এমনটি বাংলাদেশে গত নয় বছরে কখনোই হয়নি।

গত নয় বছরে দূষণের দিক থেকে দুর্যোগপূর্ণ দিন ছিল ৬৬টি। এর মধ্যে ডিসেম্বর মাসেই ছিল ১৭ দিন। আর গত ডিসেম্বরের ১১দিন নগরবাসী কাটিয়েছে এই ‘দুর্যোগপূর্ণ’ বায়ুর মধ্যে।

নগরীর বায়ুর মানের উন্নয়নে কাজ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরও। নানা সময়ে বিভিন্ন অভিযান করে দূষণের উৎস বন্ধের চেষ্টা করে তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়; কিন্তু বাস্তব অর্থে পরিবেশ অধিদপ্তরের তদারকি আসলে তেমন নেই।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক বলেন, এবার নভেম্বরে পুলিশ কম থাকায় ইটভাটার বিরুদ্ধে অভিযান বেশি হয়নি। রাস্তার আশপাশে বর্জ্য পোড়ানো হচ্ছে। আসলে ঢাকার দূষণ নিয়ন্ত্রণে সময় লাগবে।

নগরবিদ ও পরিবেশবাদী ইকবাল হাবিব বলেন, ‘আমি প্রায় ছয় বছর ধরে একের পর এক প্রতিশ্রুতি শুনছি দূষণ কমানো নিয়ে। এখনো শুনছি। কিন্তু কোনো কাজ দেখছি না। দূষণ নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বশীল যারা আছে, তারা আসলে প্রতারণা করছে।’

এদিকে বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি ঢাকা শহরের নাগরিকদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো ভয়াবহ হয়ে উঠবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা