বাণিজ্য
উদ্বোধন করবেন ড. হোসেন জিল্লুর রহমান

ঢাকায় দ্বাদশ যাকাত ফেয়ার শুরু শনিবার

নিউজ ডেস্ক: ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শনিবার ও রবিবার ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেশন সেন্টার দ্বাদশ বারের মত ২ দিনব্যাপী যাকাত ফেয়ার ২০২৪ শুরু হচ্ছে। শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেশন সেন্টার অনুষ্ঠিতব্য এ ফেয়ারের উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন জিল্লুর রহমান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে দ্বাদশ যাকাত ফেয়ার। এবারের যাকাত ফেয়ারের স্পন্সর হিসেবে রয়েছে রহিম আফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর ক্যামিকেল, রহিম ষ্টিল, সাউথ ব্রিজ, হজ্ব ফাইনান্স কোম্পানি লিমিটেডসহ দেশের সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। ফেয়ারে বিভিন্ন আর্থিক ও যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।
বৃহস্পতিবার সকাল ১১-৩০ টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক আরাস্তু খান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যাকাত বিতরণ কমিটির চেয়ারম্যান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও অডিট কমিটির চেয়ারম্যান ড. শেখ আবদুর রশিদ। যাকাত ফেয়ার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭.টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরাস্তু খান বলেন, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ধারনাকে জনপ্রিয় করতে যাকাত ফেয়ারের আয়োজন করা হয়। তিনি দেশের সুধীজন, বিত্তশালী ও সংশ্লিষ্ট সকলকে যাকাত ভিত্তিক কর্মকান্ড জানতে ও ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপনসহ ব্যবসায় যাকাত নির্ণয় (ক্যালকুলেশন) পদ্ধতিসহ বিস্তারিত জানতে ফেয়ার পরিদর্শন করার আহ্বান জানান। এবারের যাকাত ফেয়ার চলাকালে মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী সেমিনার রয়েছে সকাল ১১টায়। বেলা ৩টায় অনুষ্ঠিত হবে মহিলাদের জন্য ‘সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ’ শীর্ষক সেমিনার ও প্রশ্নত্তোর বিশেষ অনুষ্ঠান। বিকাল ৫-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘জিনিয়াস অ্যালামনাইদের মিলনমেলা’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মে. জে. (অব:) সালাহউদ্দিন মিয়াজী এমপি, সাবেক উপচার্য, বিইউপি।ফেয়ারের দ্বিতীয় দিন সকাল ৯টায় স্কুল, মাদ্রাসা এবং জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল ১১ টায় খতীব ও ইমামদের জন্য ‘মানব কল্যাণে যাকাত, উশর এবং ওয়াকফের গুরুত্ব’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে।বিকেলে ‘বৈষম্য হ্রাসে ইসলামিক সোস্যাল ফাইনান্সের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ । এছাড়াও এতে দেশের বিশিষ্ট চিন্তাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি যাকাত ফেয়ারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মাদ আব্দুর রউফ, সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম নুরুদ্দীন খান, এমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খান, ইসলামি ব্যাংক’স কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলসহ সমাজের আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা