ছবি: সংগৃহীত
খেলা

ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

আমার বাঙলা ডেস্ক

অ্যাথলেটিকসে খেলোয়াড়দের ডোপিং বা নিষিদ্ধ ড্রাগ গ্রহণে ‘চরম ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় জায়গা পেয়েছে ভারত।

সোমবার (২০ এপ্রিল) অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) জানিয়েছে, এ তালিকায় রাশিয়ার মতো দেশগুলোর পাশে এখন ভারতের নামও থাকবে।

ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনকে (এএফআই) ক্যাটাগরি ‘বি’ থেকে ক্যাটাগরি ‘এ’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে থাকার অর্থ হলো, ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও কঠোর ডোপবিরোধী পরীক্ষা ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোর সঙ্গে একই সারিতে জায়গা হলো ভারতের।

এআইইউ জানিয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন লঙ্ঘনের ঘটনায় ভারত শীর্ষ দুইয়ে ছিল। এআইইউ চেয়ারম্যান ডেভিড হাউম্যান বলেন, ‘ভারতে ডোপিং পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যবশত দেশটির অভ্যন্তরীণ ডোপবিরোধী কর্মসূচির মান এই ঝুঁকির তুলনায় মোটেও ভালো নয়। এএফআই ডোপবিরোধী সংস্কারের কথা বললেও বাস্তবে দৃশ্যমান পরিবর্তন খুব একটা হয়নি।’

এআইইউ একটি স্বাধীন সংস্থা, যা অ্যাথলেটিকসে দুর্নীতি ও ডোপিংয়ের মতো অপরাধ দমনে বিশ্বজুড়ে কাজ করে। এখন থেকে ক্যাটাগরি ‘এ’–ভুক্ত অন্য সদস্যদেশগুলোর মতো ভারতের অ্যাথলেটিকসেও স্বচ্ছতা ফেরাতে এএফআইয়ের সঙ্গে এআইইইউ সরাসরি কাজ করবে।

ভারতীয় অ্যাথলেটিকসে ডোপিংয়ের কালো ছায়া বেশ ঘনীভূত হয়েছে। এশিয়ান গেমসে সোনাজয়ী তিরন্দাজ প্রথমেশ জাওকারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিজের অবস্থানের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি এই শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে প্রথমেশ অংশ নিতে পারবেন না।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএ...

হাইকোর্টের রায় স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাই...

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদন ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাস...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদন ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা