বিনোদন
টালিউড

ডিসেম্বরে অপূর্ব জানুয়ারিতে পরীমণি

আমার বাঙলা ডেস্ক

ওপার বাংলায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী। চলতি মাসেই মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’। এছাড়া, আগামী জানুয়ারিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’।

প্রতিম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

চালচিত্র সিনেমায় আরও আছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে আসবে মানসী সিনহার ‘৫নং স্বপ্নময় লেন’। এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারিন জাহান। এটি তারিনের দ্বিতীয় টালিউড সিনেমা।

এদিকে, থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ফেলুবক্সী বানিয়েছেন দেবরাজ সিনহা। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। যেকোনো রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ।

ফেলুবক্সী সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই ফেলুবক্সীর সঙ্গে জড়িত হওয়া।’

সোহম-পরীমণি ছাড়া ফেলুবক্সী সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। গত শুক্রবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। সিনেমার প্রচারে যোগ দিতে ভারতে যাওয়ার ইচ্ছা আছে পরীমণির। তবে ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা।

এর আগেও ভিসা জটিলতায় তিনি সিনেমার প্রচারে থাকতে পারেননি ফেলুবক্সী টিমের সঙ্গে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা