ছবি-সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: ড. নূহ-উল-আলম লেনিন

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট রাজনীতিবিদ, কবি ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন বলেছেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে সাথে পাল্টে যাচ্ছে সারা বিশ্বের চিত্র। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব ও দৃশ্যমান।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যখন দৃশ্যমান তখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ঘোষণা ‘স্মার্ট বাংলাদেশ’।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে কবি ও প্রাবন্ধিক জসিম চৌধুরীর ৫ টি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় ‘ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান সারা দুনিয়াকে নাড়া দিয়েছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এ কর্মসূচি শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাঙালি জাতিকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে দেশের মানুষের জীবনধারা এখন বদলে গেছে।

২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ’-এর সুদৃঢ় ভিত্তির উপর স্মার্ট বাংলাদেশ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার অভিযাত্রাও আমরা শুরু করেছি।’

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কান্ডারি হিসেবে বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান।

‘ঝুমঝুমি প্রকাশনের’ প্রধান নির্বাহী এবং ছড়াকার ও প্রাবন্ধিক পাশা মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী চিনু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কথা সাহিত্যিক ঝর্না রহমান, কবি ও প্রাবন্ধিক জসিম চৌধুরী এবং ঝুমঝুমি প্রকাশনের প্রকাশক শায়লা রহমান তিথি বক্তৃতা করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা