সংগৃহীত
জাতীয়

ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভির মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। আর সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে মোট ভোট পড়ে ১ হাজার ৪০৪টি।

এ নির্বাচনে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন, সাংগাঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ ও দপ্তর সম্পাদক পদে রফিক রাফি বিজয়ী হয়েছেন।

এছাড়া কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ, নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াসমিন (জুঁথী), মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), মো. শরিফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা এবং সাঈদ শিপন নির্বাচিত হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা