সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টিতে ৭ রানে অলআউট, বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেট মানে রানের বন্যা। যেখানে চার-ছক্কার ফুলঝুরি দেখতে পাওয়া যায়। সেখানে কিনা ১১ ব্যাটসম্যান মিলে করেছেন মোট ৭ রান। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এমন খারাপ নজির গড়েছে আইভরি কোস্ট; যা এই ফরম্যাটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড।

আইভরি কোস্টের লজ্জার এমন রেকর্ড গড়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া স্কোরবোর্ডে জমা করে ২৭১ রান; যা টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল মঙ্গোলিয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। যাকে এবার ছাড়িয়ে গেছে আইভরি কোস্ট।

বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। তাদের জয়ের ব্যবধানটিও রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।

মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুতুড়ে রেকর্ড দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে!

এর আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা