জাতীয়

ছিনতাই ও ধর্ষণের ঘটনায় দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ছিনতাই ও ধর্ষণের লাগাতার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে, রামপুরা বনশ্রীর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) যে স্থানে সন্ত্রাসবিরোধী এই মানববন্ধন হচ্ছে সেখানেই গেল রাতে ঘটে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা। গভীর রাতে রাজধানীর বনশ্রীর এই আবাসিক এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে মোটরসাইকেল আরোহী কিছু সন্ত্রাসী পথ রোধ করে এলোপাথাড়ি গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

এমন আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এর সঙ্গে জড়িত ও এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে দাবিই করেন মানববন্ধনে। ঘটনাস্থলে সেনাবাহিনী আসলে এলাকাবাসী তাদের কাছে নিরাপত্তা চেয়ে বিচার দেন।

এদিকে রাজধানীর ফার্মগেটে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ধর্ষণের মত জঘন্য অপরাধীসহ সন্ত্রাসীদের কঠোর শাস্তি দৃশ্যমান করার দাবি তুলেন তারা।

দ্রুত যদি দেশের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অন্যদিকে,এদিন দুপুরে ঢাকার বেইলি রোড এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী নানান স্লোগান দিতে দেখা যায়। একই সময়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা