ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে বাজার তদারকিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কর্নেল জোন্স রোড এলাকার ভাই ভাই ইত্যাদি শপে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মুম্বাই সুইটসকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাতৃ ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং ক্যাফে আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল (হাইড্রোজ) ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে এমপি ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন। অভিযানের চিত্রগ্রহণ করেন মো. আফতাবুজ্জামান।

ভোক্তাস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা