ছবি-সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে অভিমুখে আজ বিএনপির রোডমার্চ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ করবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে বলে জানায় বিএনপির দলীয় সূত্র।

চট্টগ্রাম জেলার মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল তিনটায় কাজীর দেউড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয়-স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ফরিদপুর থেকে মাদারীপুর হয়ে শরীয়তপুর পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা