ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বঁটি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে শীল পাটা দিয়ে দুই হাত ও দুই পা থেঁতলে দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে আহত রিনার ভাই অ্যাম্বুলেন্স চালক হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক।

জানা গেছে, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বঁটি দিয়ে আঘাত করে। পরে তার দুই পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে পাথরের শিল পাটা দিয়ে দুই হাত ও দুই পা থেঁতলে দেয়। পরে আহত রিনাকে ফেলে রেখে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করব।

তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে মাদক সেবন করত।

পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায় নি। তবে সকালে ঘটনাটি জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা