ছবি: সংগৃহিত
বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় জুটি বেঁধে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি। সিনেমাটিতে তার কিছু সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও এবার সেই মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।

সমালোচকদের একাংশের অভিযোগ, মা হওয়ার পর এমন ধরনের চরিত্রে অভিনয় করা কিয়ারার জন্য উপযুক্ত নয়। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের চরিত্র নির্বাচন ও অভিনয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘টক্সিক’-এ যুক্ত হওয়ার কারণ জানাতে গিয়ে কিয়ারা বলেন, গল্পটি প্রথম শুনেই তিনি মুগ্ধ হয়েছিলেন। তার ভাষ্য, একজন অভিনেত্রী হিসেবে তিনি সবসময় এমন চরিত্র খোঁজেন, যেখানে অভিনয়ের সুযোগ থাকে এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করা যায়।

কিয়ারা বলেন, “আমার চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এমন চরিত্রই সবসময় খুঁজি। আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে এ ধরনের কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”

যদিও সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে জানা গেছে, তিনি যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় তার উপস্থিতি ও ভিন্নধর্মী লুক ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নারী চরিত্রের উপস্থাপন নিয়ে নিজের অবস্থান জানিয়ে কিয়ারা বলেন, তিনি চান না পর্দায় নারীদের একটি নির্দিষ্ট ছকের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। তার মতে, বাস্তব জীবনে নারীরা যেমন বহুমাত্রিক, সিনেমার চরিত্রগুলোর ক্ষেত্রেও সেই বৈচিত্র্য থাকা প্রয়োজন।

অভিনেত্রীর ভাষায়, “আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?”

‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। সিনেমাটি পরিচালনাও করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাবে।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী!

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে মার্কিন সেনাবাহিনীর গোলাবারু...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয...

নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজের আগে ইংলিশ নিরাপত্তা দল পাকিস্তানে

চার বছর আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশটিতে নিরাপত্তা ন...

মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা!

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে মার্কিন বাহিনী—এমন দাবি এবার আনুষ্ঠানিকভাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা