ছবি: সংগৃহীত
বিনোদন

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার, কমেছে ফারুকীর

আমার বাঙলা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতার অংশ হিসেবে উপদেষ্টা ও তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নজর কাড়ার মতো একটি বিষয় হলো সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের পরিবর্তন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা—যা শতাংশের হিসেবে উল্লেখযোগ্য উল্লম্ফন।

অন্যদিকে একই সময়ে ভিন্ন চিত্র দেখা গেছে ফারুকীর ক্ষেত্রে। ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা। এক বছর পর তা কমে দাঁড়ায় ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়। অর্থাৎ তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই তথ্য প্রকাশ করে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকায় আরও দেখা যায়, অধিকাংশ উপদেষ্টার সম্পদ এ সময়ের মধ্যে বেড়েছে। তবে ফারুকী ছাড়াও আরও দুজনের সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।

উল্লেখ্য, প্রকাশিত হিসাবটি মূলত একটি অর্থবছর—জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫—কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করতে পারে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা