ছবি: সংগৃহীত
সারাদেশ

গণভোট নিয়ে তালবাহানা করবেন না : এটিএম আজহারুল ইসলাম

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “গণভোট নিয়ে তালবাহানা করবেন না।” তিনি বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কোনো যুক্তি নেই। আগে গণভোট অনুষ্ঠিত হলে তাতে আপত্তির কিছু নেই।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “নির্বাচন গণভোটের দিনে হবে— এ কথার কোনো ভিত্তি নেই। আপনি যদি গণভোটে রাজি থাকেন, তাহলে একই দিনে মানুষ দুটি ভোট দেবে কেন? আগে গণভোট হলে অসুবিধা কোথায়? এর মানে স্পষ্ট— ডালমে কুচ কালা হে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ মাসের মধ্যেই গণভোটের আয়োজন করুন। দেখা যাক, জনগণ কাদের পক্ষে রায় দেয়। আমরা গণতন্ত্রের কথা বলি। বিএনপি ছাড়া প্রায় সব দলই এ বিষয়ে একমত হয়েছে।”

জামায়াত নেতা আরও বলেন, “একটি দল ক্ষমতায় গেলে জুলাই সনদ ছুঁড়ে ফেলে দেবে। যারা নিজের দলের ভেতরে শৃঙ্খলা রাখতে পারে না, তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করবে কীভাবে? নির্বাচন না হলে দেশে আবার স্বৈরশাসন কায়েম হবে, দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য তৈরি হবে, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশ ভরে যাবে— আমরা তা হতে দিতে পারি না।”

শহীদদের স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “শহীদদের স্বীকৃতি দিতে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে। আমরা এতে সাক্ষর দিয়েছি। এখন এর আইনি স্বীকৃতি দিতে বাধা কোথায়? কিন্তু একটি দল এর বিরোধিতা করছে।”

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, “এ নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি সামগ্রিক পরিবর্তনের নির্বাচন। আমরা পেছনে ফিরতে চাই না। ২০২৪ সালের আন্দোলনে যে তরুণেরা জীবন দিয়েছেন, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন— আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যারা দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, তারা জামায়াতে ইসলামকে ভোট দিন। অতীতের সরকারগুলোর সময় আমরা যা দেখেছি, এবার জামায়াতে ইসলামকে সুযোগ দিয়ে দেখুন— তারা দেশ পরিচালনায় কী করতে পারে।”

পথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন—ফেনী সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, ফেনী-১ আসনের প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দীন, ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য একেএম শামছুদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।

সভায় জেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা