ছবি: সংগৃহীত
সারাদেশ

গণভোটের মার্কা কী? ভোট তো মার্কা দেখেই দেই!

তিমির বনিক,(মৌলভীবাজার)

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। জেলার ৯২টি চা-বাগানে কাজ করেন প্রায় পৌনে তিন লাখ চা শ্রমিক। ভোট ঘনিয়ে আসায় কদর বেড়েছে দীর্ঘদিন অবহেলিত এই মানুষগুলোর।

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত গণভোট। ভোটের আর বাকি মাত্র তিন দিন। ভোট ঘনিয়ে আসায় প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসন। পাশাপাশি সরকারও গণভোট সম্পর্কে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রচার-প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরকারি দপ্তর কিংবা রাজপথ—সবখানেই বড় বড় বিলবোর্ডে গণভোটের বিষয়বস্তু প্রচার করা হচ্ছে। তারপরও চা-বাগানের সাধারণ ভোটারদের একটি বড় অংশ গণভোট সম্পর্কে রয়ে গেছেন সম্পূর্ণ অন্ধকারে, ধোঁয়াশার চাদরে মোড়ানো।

গণভোটে ‘হ্যাঁ’ না ‘না’—কোনটির পক্ষে চা শ্রমিক ও সাধারণ দিনমজুররা অবস্থান নেবেন, তা জানতে চাইলে উল্টো তারাই প্রশ্ন রাখেন
“গণভোটের মার্কা কী? আমরা তো ভোট দিই মার্কা দেখে। কিন্তু গণভোটে তো কোনো মার্কা নেই, প্রার্থী নেই! কেউ আমাদের কাছে আসেওনি। তাহলে আমরা কাকে ভোট দেব?”

দশকের পর দশক ধরে এ জেলার প্রান্তিক চা শ্রমিকরা বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছেন। শিক্ষার অভাবে জাতীয় কিংবা আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় সম্পর্কে তারা এখনও অজ্ঞ। তাদের জীবন মূলত বাগানকেন্দ্রিক। কম মজুরি ও মৌলিক অধিকার বঞ্চনার ঘেরাটোপে তারা সীমাবদ্ধ, যা সচেতনতা তৈরিতে বড় বাধা সৃষ্টি করছে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতার মাত্রা। এবারের নির্বাচনে চা শ্রমিকদের পাশাপাশি জয়-পরাজয়ের আরেকটি নিয়ামক শক্তি হয়ে উঠেছেন জেলার প্রবাসী ভোটাররাও। ফলে গণভোটের জয়-পরাজয়ে তারা কতটা নির্ণায়ক ভূমিকা রাখতে পারবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ পর্যন্ত।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা