দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
রাজনীতি
চট্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার আপসহীনতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ: দীপ্তি

চট্টগ্রাম ব্যুরো:


চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মানবতা, গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) হালিশহর এল ব্লকের মসজিদুল সালাম জামে মসজিদ ময়দানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হালিশহর এবং ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোশাররফ হোসেন দীপ্তি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতনের মাঝেও খালেদা জিয়া অটল মনোবল নিয়ে আপসহীন অবস্থান ধরে রেখেছেন; যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমার বাঙলা/আবীর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

ফের যুদ্ধবিরতির বার্তা ইরানের

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

বিশ্ববাজারে তেলের দাম কমল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

বিদায় নিয়ে আবেগঘন ডলি

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

বিশেষ অতিথি জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

ক্ষোভ উগরে দিলেন নেইমার

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা