ছবি-সংগৃহীত
শিক্ষা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নয়

কিন্ডারগার্টেন নামেই মালিকরা নিবন্ধন চান

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রণীত ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩’স্থগিত করে সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন। এ সময় তারা ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, কিন্ডারগার্টেন’ নামেই নিবন্ধনের দাবি জানান।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ ।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৫৩ হাজারের বেশি ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন ও একই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য বেতন নিয়ে ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রণীত ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩’ এর নতুন সংশোধনীর কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়নরত।

বিশেষ করে ৫৩ হাজার কিন্ডারগার্টেনে প্রায় ৮ লাখ শিক্ষক এবং প্রায় ৪০ লাখ পরিবার এ সেক্টরের ওপর নির্ভরশীল। এই সেক্টরের পড়াশোনার মান যেমন ঈর্ষণীয় তেমনই উদ্যোক্তারা বেকারত্ব নিরসনেও কাজ করছে। তাই আমরা ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩' সংশোধনের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশনের দাবিগুলো হচ্ছে:

১) কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো কিন্ডারগার্টেন স্কুল নামে নিবন্ধন করা।

২) শিক্ষক নিয়োগবিধি শিথিল করা অথবা শিক্ষকদের বেতন সরকারি তহবিল থেকে প্রদান করা।

৩) কিন্ডারগার্টেন স্কুল নীতিমালা প্রণয়নে কিন্ডারগার্টেন স্কুলের প্রতিনিধি রাখা।

আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের আহবায়ক, প্রধানমন্ত্রী থেকে দু’বার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. সফিকুল ইসলাম স্বপন, মহাসচিব এম এ মান্নান মনির, সাবেক উপজেলা শিক্ষা অফিসার এবিএম সলিমুল্লাহ, কলামিস্ট মোমিন মেহেদী,

বাংলাদেশ ফ্রেন্ডশীপ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি ফারুক আহমেদ, মহাসচিব তকবীর আহমেদ, জাতীয় কিন্ডারগার্টেন ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আহসান সিদ্দিকী, ঢাকা ৩৪নং ওয়ার্ড কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন অপু, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের শিক্ষাসচিব ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও সাংবাদিক মোসলেহ উদ্দিন প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা