অপরাধ

কিউকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত না হওয়ায় বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘প্রতারণা মামলার আসামি কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু, তারা হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্নের' ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডটকম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদি হাসান ফয়সাল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা