ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আমার বাঙলা ডেস্ক

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এবছরও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

চিকিৎসকদের মতে, ফুসফুস ক্যানসার নিয়ে এখনো মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে রোগের প্রাথমিক উপসর্গগুলো গুরুত্ব দেন না, ফলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয় না এবং জটিলতা বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে ফুসফুস ক্যানসার নিয়ে সতর্ক করেছেন কলকাতার বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. বিউটি বিশ্বাস। তিনি জানান, পশ্চিমবঙ্গে শনাক্ত হওয়া মোট ক্যানসার রোগীর প্রায় ১৪ শতাংশই ফুসফুস ক্যানসারে আক্রান্ত। এ রোগে আক্রান্তদের বড় অংশই পুরুষ। অন্যদিকে, নারীদের মধ্যে প্রায় ৬ শতাংশ ফুসফুস ক্যানসারে ভুগছেন।

কেন হয় লাং ক্যানসার?

আজকাল লাং ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেকেই এই রোগের ফাঁদে পড়ছেন। তাই এই রোগের কারণ জেনে রাখা খুবই জরুরি। ডা. বিশ্বাসের কথায়, ফুসফসের ক্যানসারের অনেক কারণ রয়েছে। তবে অন্যতম বড় কারণ হলো ধূমপান। এ ছাড়া, পরিবেশ দূষণ ও পরিবারে এই রোগের ইতিহাসও বড় কারণ। আবার কাজের জায়গায় বিভিন্ন ধরনের রাসায়নিক সংস্পর্শে আসার কারণে এটা হতে পারে।

অন্যদিকে, মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই কাঠকয়লা, ঘুঁটে পোড়ানোর সময় বেরিয়ে আসা ধোঁয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন বলে জানান তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

আগস্টে ছুটির ডাবল সুযোগ সরকারি কর্মীদের

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা