ছবি: প্রতিনিধি
সারাদেশ

কক্সবাজারে বাঁকখালী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয় লোকজন নদীতীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এসে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নদীর জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পকেটে থাকা দুটি মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনে থাকা সিমের তথ্য পর্যালোচনা করে প্রায় তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে মরদেহের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা