সংগৃহীত
আন্তর্জাতিক

এ সপ্তাহে সৌদিতে বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকের পর এ সপ্তাহে আবারো বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে ল্যাভরভ বলেন, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারো বৈঠক করবে রাশিয়া। কূটনৈতিক মিশনগুলোতে কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা তৈরি হয়েছে, সেসব বিষয় এবারের বৈঠকে গুরুত্ব পাবে।

গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের কাছে তুলে ধরেন ল্যাভরভ। তিনি সংবাদিকদের বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আমরা আমাদের তুর্কি বন্ধুদেরকে কাছে বিস্তারিতভাবে শেয়ার করেছি। ওই আলোচনা একটি স্বাভাবিক সংলাপের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত হয়েছে। যদিও এতে অনেক বিরোধিতা অব্যাহত রয়েছে।

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো পক্ষের সঙ্গে কথা বলতে মস্কো প্রস্তুত রয়ছে। তবে এ যুদ্ধ তখনই বন্ধ হবে যখন মস্কোর জন্য গ্রহণযোগ্য একটি সমাধান মিলবে।

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক দাবী করেন, এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন সেই আহ্বানে কখনোই সাড়া দেয়নি। ল্যাভরভ আরও বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই তাকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে।

এদিকে, গত রবিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে। তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, আমরা এই সপ্তাহেই এটি সম্পন্ন করতে পারবো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা