ছবি: সংগৃহীত
জাতীয়

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

আমার বাঙলা ডেস্ক

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ করেন।

ইসলামী শরীয়াহ মতে- মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন।

নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

তারেক রহমানের বিএনপি সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া ১...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ত...

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে র‍্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে...

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি: জামায়াত আমির

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করে...

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

সারাদিন রোজার রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। টেবিলে সাজানো নানা পদ...

পদত্যাগের খবর শুনে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

পদত্যাগের খবর শুনে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ স...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ...

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা