খেলা

এখন ইয়ামাল মায়ের মুখে শুধু হাসিই দেখেন

ক্রীড়া ডেস্ক

সাক্ষাৎকারে ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু দিকও সামনে এনেছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উদীয়মান তারকা সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক হোসে রামন দে লা মোরেনোর ইউটিউব চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু দিকও এই সাক্ষাৎকারে সামনে এনেছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। সাক্ষাৎকারের বিশেষ কয়েকটি অংশ প্রসঙ্গ আকারে তুলে ধরা হলো—

অভিষেক

(বার্সেলোনার) বয়সভিত্তিক দলে অনুশীলন চলাকালে কোচ আমাকে বললেন, মূল দলের সঙ্গে অনুশীলন করতে হবে। আমরা তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত পরিসরের ম্যাচ খেললাম, আমি দুই গোল করলাম। অস্কার (জাভি হার্নান্দেজের ভাই) আমাকে জিজ্ঞাসা করলেন, (মূল দলে) খেলার সুযোগ না পেয়েও আমি শান্ত আছি। এটা কীভাবে সম্ভব? এর কিছুদিন পরই আমাকে ডাকা হলো। প্রথম ম্যাচে আমাকে মাঠে নামানো হয়নি। বেতিসের বিপক্ষে পরের ম্যাচে আমার অভিষেক হলো।

মায়ের জন্য কেনা বাড়ি

আমি মাকে বললাম, তুমি কোন এলাকায় থাকতে চাও, শুধু এটুকু জানাও। এখন আমি মায়ের মুখে শুধু হাসিই দেখি। একসময় আমরা এমন এক ফ্ল্যাটে থাকতাম, যেখানে রান্নাঘর আর শোবার ঘর একসঙ্গে ছিল। এখন মা অনেক খুশি। আমার (ছোট) ভাই যেন সেই শৈশব পায়, যা আমি পাইনি-এটাই আমাকে সবচেয়ে আনন্দ দেয়। বাবা নিজের বাড়িতে শান্তিতে আছে। মা যেটা চাচ্ছে, সেটাই পাচ্ছে। মা-ই আমার রানি, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। একজন সন্তান যতটুকু আশা করতে পারে, তার সবটুকুই সে।

পড়াশোনা

আমার পরিস্থিতি অন্য রকম ছিল। অনেক কিছু দেখেছি, যা আগে কখনো দেখিনি। এখন হলে বিষয়গুলো ভিন্নভাবে করতাম, কিন্তু সেগুলো অভিজ্ঞতা। আমার সঙ্গে সেসব না হলে হয়তো এখনো ভুল করতাম, তবে আমার অনুশোচনা নেই। লেখাপড়া করে ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি।

মাকে বোঝানো

মা সব সময় চাইত আমি পড়াশোনা করি। বলত, পড়াশোনা না করলে খেলতে যেতে দেবে না। লা মাসিয়ায় থাকতে একদিন মাকে বললাম, আমি স্কুলে যাব, কিন্তু কিছু করব না। বিকেলে অনুশীলন আছে, সেটার জন্য প্রস্তুতি নেব। মা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি এসব কী বলছি! আমি বললাম, যদি মনোযোগী হই, তাহলে আমি (ভালো) ফুটবলার হব। মা প্রতিদিনই বকাঝকা করত, এমনকি অভিষেকের দিনও বলেছে, আমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু একসময় বুঝতে পারল, ফুটবলই আমার স্বপ্ন আর আমি সেটা পূরণ করতে চাই।

বাবাকে ছুরিকাঘাত

আমি তখন গাড়িতে ছিলাম, পোশাক কিনে ফিরছিলাম। আমার কাজিন গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার কাছে ফোন এল, সে-ই খবরটা জানাল। এরপর আরও ফোন আসতে লাগল। আমি তখন ছোট, প্রথমে চাইছিলাম গাড়ি থেকে নেমে স্টেশনে গিয়ে মাতারোয় (যে এলাকায় ছুরিকাঘাত করা হয়েছিল) পৌঁছে পরিস্থিতি দেখে আসি, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হলো। পরদিন অনুশীলন শেষে হাসপাতালে গিয়ে বাবার সঙ্গে কথা বললাম। বাবা বলল, সব ঠিক আছে। হাসপাতালে গিয়ে তাকে দেখার পর ধীরে ধীরে সব শান্ত হলো।

ব্যালন ডি’অর

একটি নয়, অনেক ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখি। বন্ধুদের বলি, আমার সেই সামর্থ্য আছে। যদি ব্যালন ডি’অর না পাই, তাহলে বুঝব আমি নিজের কাজ ঠিকমতো করিনি। যদি পাই, খুব খুশি হব। কিন্তু (সবার আগে) দলের জয়ে অবদান রাখতেই হবে।

জন্মদিনের পার্টি

আমি রাগ করিনি, বরং মজা পেয়েছি। অনেকভাবে কুৎসা রটানো হয়েছে। এক নারী বলেছেন, আমি নাকি মেয়েদের আলাদা করে বেছে নিয়েছি। এগুলো সবই মিথ্যা। পরে ওয়েটারদের (হোটেল বা রেস্তোরাঁর পরিচারক) নিয়েও গল্প বানানো হলো। কিন্তু ওরা শুধু নিজেদের কাজটাই করেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা