ফাইল ছবি
জাতীয়
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা

এখনো পলাতক পুলিশ সদস্যদের বেতন-ভাতা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ১৮৭ পুলিশ সদস্য এখনও পলাতক। তাদের বেতন-ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বলেন, যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। পুলিশ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও এসব তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক থাকা সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, পলাতক ১৮৭ সদস্যের মধ্যে রয়েছেন- একজন ডিআইজি, সাতজন অতিরিক্ত ডিআইজি, দুজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচজন সহকারী পুলিশ সুপার, পাঁচজন পুলিশ পরিদর্শক, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, সাতজন নায়েক ও ১৩৬ জন কনস্টেবল। তাদের মধ্যে দুজন নারী সদস্যও রয়েছেন।

এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের জন্য সময় বেধে দেওয়া হয়। কিন্তু এসব সদস্যরা সরকারের ডাকে সাড়া দেননি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা