সংগৃহিত
আন্তর্জাতিক

উড়িষ্যার প্রথম মুসলিম নারী বিধায়ক সোফিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যা রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন সোফিয়া ফিরদৌস। ওই রাজ্যের প্রথম নারী বিধায়ক হয়েছেন তিনি। কংগ্রেসের হয়ে রাজ্যের বারাবতী-কটক আসন থেকে জয়ী হয়েছেন ৩২ বছর বয়সী সোফিয়া।

নির্বাচনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজারেরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক হয়েছেন সোফিয়া ফিরদৌস।

পরিবার থেকেই সোফিয়ার রাজনীতিতে হাতেখড়ি। তার বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মোকুইম। তিনিও একই আসনের বিধায়ক ছিলেন। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। পরে এই আসনে কংগ্রেসের মনোনয়ন পান সোফিয়া।

কংগ্রেস নেতা মোহাম্মদ মোকুইম ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালকের পদে আছেন। তিনি উড়িষ্যা রুরাল হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর আর্থিক কেলেঙ্কারির জন্য ভিজিল্যান্স আদালতে দোষী সাব্যস্ত হন। সে কারণেই নির্বাচনে প্রার্থী হতে পারেননি মোকুইম।

ফলে দল থেকে ওই আসনে তার মেয়ে সোফিয়াকে মনোনয়ন দেওয়া হয়। কলিঙ্গ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সোফিয়া ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার বাবার সংস্থা ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার স্বামী রাজ্যের বিশিষ্ট শিল্পপতি মিরাজ উল। স্ত্রীর জয়ের পর সামাজিক মাধ্যমে সোফিয়াকে অভিনন্দন জানিয়েছেন মিরাজ।

উড়িষ্যা প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীও বারামতী-কটক আসন থেকে ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হন। অনেকেই তার জয়ের সঙ্গে মিল পাচ্ছেন সোফিয়ার।

এদিকে ফের ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। শনিবার (৮ জুন) কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সংসদ সদস্য।

শনিবার চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সোনিয়া আমাদের দিকনির্দেশক। তিনি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা