ছবি: সংগৃহীত
খেলা

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

আমার বাঙলা ডেস্ক

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

গত বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ঐ ম্যাচে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। পরে আর ব্যাট হাতে নামতে পারেননি স্যান্টনার।

চলতি আসরে ৪ ম্যাচ খেলার সুযোগ পান স্যান্টনার। ওভারপ্রতি ৮.৯২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি।

ইতোমধ্যে স্যান্টনারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগেও আইপিএলে খেলেছেন মহারাজ। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে দুই ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেন তিনি।

সারা বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে মহারাজের। ২১৮ ম্যাচের মধ্যে ২০৮ ইনিংসে বল করে ১৯১ উইকেট শিকার করেছেন তিনি। এরমধ্যে দেশের হয়ে ৫৪ ম্যাচে ৫৫ উইকেট আছে মহারাজের ঝুলিতে।

চলতি আইপিএলে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ৭ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে মুম্বাই।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা