ছবি: সংগৃহীত
বিনোদন

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সংবাদমাধ্যম ওএসইএন জানিয়েছে, তাঁর মৃত্যু ঘটে চলতি বছরের মে মাসে, তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পরিবারের কেউ খুঁজে না পাওয়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ‘নো-রিলেটিভ বুরিয়াল’ হিসেবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি এবং শিনের দীর্ঘমেয়াদি অসুস্থতারও কোনো প্রমাণ মেলেনি। এক বন্ধুর সন্দেহ থেকেই মৃত্যুর বিষয়টি সামনে আসে। বেশ কিছুদিন যোগাযোগ না পেয়ে তিনি শিনের বাসায় গেলে নির্মাতাকে মৃত অবস্থায় পান।

শিন সাং-হুনের জীবন ছিল সিনেমার গল্পের মতোই নাটকীয়। এক অনাথ আশ্রমে জন্ম নেওয়ার পর দত্তক সন্তান হিসেবে বেড়ে ওঠেন তিনি। কিন্তু তাঁর দত্তক মা ছিলেন জুয়ায় আসক্ত, যার কারণে পরিবারের ওপর নেমে আসে ঋণের বোঝা। শিন নিজেই পরিশোধ করেন প্রায় ১৬ কোটি কোরিয়ান উওন ঋণ। এরপর তিনি আইনি প্রক্রিয়ায় দত্তক সম্পর্কের ইতি টানেন। অতীতের কঠিন সময় নিয়ে প্রকাশ্যে কথা বললেও কখনও তিক্ত হননি শিন। বরং জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন দৃঢ়চেতা ও পরিশ্রমী।

২০২২ সালে এক সাক্ষাৎকারে শিন বলেছিলেন, ‘যদি আপনি নিয়মিত বাণিজ্যিক ছবি না বানান, পরিচালক হিসেবে টিকে থাকা খুবই কঠিন। ছোট ও স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের অবস্থা আরও করুণ-তারা শুধু সেটা প্রকাশ্যে বলে না। যতদিন আপনি সিনেমা বানাতে পারবেন না, প্রতিদিনই মনে হবে যুদ্ধ চলছে।” চলচ্চিত্রের কাজ না থাকলে জীবিকা নির্বাহের জন্য তিনি কাজ করতেন খণ্ডকালীন শ্রমিক হিসেবে—প্যাকেট বহন, ট্রাক আনলোড কিংবা ডেলিভারি সার্ভিসে। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “একদিন এমন কাজ করে বুঝেছিলাম কত কষ্টের জীবন এটা। সারা শরীর ব্যথায় ভরে যেত। তখনও মনে হয়েছিল, হয়তো আমাকে পরিচালকের পথেই এগোতে হবে।’

২০০২ সালে গায়ক হিসেবে বিনোদনজগতে পা রাখেন শিন সাং-হুন। এরপর ছোট ছোট অভিনয়ের চরিত্রে দেখা যায় তাঁকে। ধীরে ধীরে মনোনিবেশ করেন চলচ্চিত্র নির্মাণে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর চলচ্চিত্র ‘জাজাংমিয়ন থ্যাঙ্ক ইউ’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পায়। ছবিটি ৭ম হলিউড ব্লুবার্ড ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জেতে। পাশাপাশি বিশ্বের নানা দেশে ৮০টিরও বেশি পুরস্কারে সম্মানিত হয় এই সিনেমা। পরবর্তীতে তিনি নির্মাণ করেন ‘আন্ডারএজ’ (২০২৪) এবং ‘গড’স চয়েস’ (২০২৫)—যা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। মৃত্যুর সময় তিনি কাজ করছিলেন ‘আন্ডারএজ ২’ ছবির পরিকল্পনায়, যা ২০২৫ সালে মুক্তির কথা ছিল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা