সংগৃহিত
আন্তর্জাতিক

আম্বানিকে পেছনে ফেলে শীর্ষ ধনী আদানি

আন্তর্জাতিক ডেস্ক : সম্পদে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। শনিবার স্থানীয় সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী- ভারতীয় এই শতকোটিপতির মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

এনডিভির খবরে বলা হয়েছে, হিন্ডেনবার্গ ধাক্কা কাটিয়ে প্রায় দীর্ঘ ১৭ মাস পর আবারও ভারতের শীর্ষ ধনীর মুকুট উঠলো গৌতম আদানির মাথায়। ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে আদানিই এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। অপরদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়ন ডলারে।

ব্লুমবার্গের তালিকায় ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, যা এশিয়া ও ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে মুকেশ আম্বানি এই তালিকায় ১২তম স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি।

শুক্রবার মার্কিন বিনিয়োগ বিষয়ক সংস্থা জেফারিজ আদানি গোষ্ঠীর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে আদানি গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এমন খবরে শেয়ার বাজারে সাড়া ফেলে। এর ফলে প্রতিষ্ঠানটির সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। এই কারণে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পেরেছেন গৌতম আদানি।

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে এক বছরের মধ্যেই ফের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন গৌতম আদানি।

গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ে বিনিয়োগে মনোযোগী হয়েছে।

এদিকে আম্বানির রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় ছয় লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী। ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে চায় তারা। এ ছাড়া সৌরবিদ্যুৎ, ব্যাটারি স্টোরেজসহ চারটি কারখানা তৈরিতেও বিপুল অর্থ বিনিয়োগ করবে রিলায়েন্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা